Posts

Showing posts with the label Health Tips

স্তন ক্যানসার প্রতিরোধে ঘরোয়া সাত উপায়

Image
নারীদের একটি প্রচলিত রোগ হলো স্তন ক্যানসার   অফিস ও ঘরের কাজ—সব মিলিয়ে বর্তমান সময়ের অনেক নারীই বেশ ব্যস্ততার মধ্যে সময় পার করেন। এই ব্যস্ততার মাঝে হয়তো নিজের যত্ন নেওয়ার কথাটাই ভুলে যান। তবে নিজের শরীরের যত্ন নেওয়া প্রত্যেক নারীর প্রথম গুরুত্ব হওয়া উচিত। বর্তমানে নারীদের একটি প্রচলিত রোগ হলো স্তন ক্যানসার। বলা হয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। স্তন ক্যানসার এমন একটি রোগ, যা প্রতিরোধ করা যায়। এ ছাড়া কিছু খাবার রয়েছে, যেগুলো স্তন ক্যানসার প্রতিরোধে সহায়ক। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন। হলুদ হলুদ রান্নাঘরে সহজেই পাওয়া যায়। হলুদ ক্যানসার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে। একে দৈনন্দিন খাদ্যতালিকায় রাখুন। প্রতিদিন সকালে এক গ্লাস পানির মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে খান। পালংশাক পালংশাকের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন শুধু স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে না, এটি অন্যান্য ক্যানসার প্রতিরোধেও কাজ করে। রসুন স্তন ক্যানসার প্রতিরোধে রসুন একটি চমৎকার ঘরোয়া উপাদান। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। ...
Image
আম পাকতে শুরু করেছে।   রসালো এ ফলযেমন সুস্বাদু তেমনি কাজের। অনেকেই মোটা হয়ে যাওয়ার ভয়ে আম খেতে চান না। আমে প্রচুর ক্যালরি থাকে। ওজন বেড়ে যাওয়ার ভয়ে যাঁরা আম খেতে চান না , তাঁরা নির্ভয়ে আম খেতে পারেন। বিশেষজ্ঞরা বলেন , ফলের রাজা আম। কারণ এটি চর্বিমুক্ত। এতে কোলস্টেরল নেই , এমনকি ক্ষতিকর লবণ নেই।   এই গ্রীষ্মের গরমে প্রতিদিন আম খেতে পারেন নির্ভয়ে। একদিনে যদি তিনটি করেও আম খান , তবে তা ৪০০ ক্যালরির সমান হলেও আপনার ওজন বাড়বে না। এর ফাইবার আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করবে ও ক্যালরি পোড়াতে সাহায্য করবে। জুস করে আম খাওয়ার চেয়ে আস্ত আম খাওয়া ভালো। আমে যে ভিটামিন আর পুষ্টি আছে , তা অন্য খাবারের তুলনায় শরীরে আরও বেশি শক্তি জোগাবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।   বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে , ফ্যাটযুক্ত খাবারের বদলে আমকে খাদ্য তালিকায় যুক্ত করুন। এতে ওজন কমবে। ম্যাংগো ডট ওআরজির তথ্য অনুযায়ী , দিনে একটি আম খেলে দৈনিক ভিটামিন সির প্রয়োজনীয়তা শতভাগ পূরণ হয় , ভিটামিন এ এর চাহিদা পূরণ হয় ৩৫ ভাগ। আর ফাইবারের চাহিদা পূরণ হয় ১২ শতাংশ। তথ্যসূত্র: বোল্ডস্কাই , ম্যাংগো ডট ওআরজি। ...